মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

অ্যাপলের বিক্রি কমলেও বাজার প্রতিযোগিতা নিয়ে আশাবাদী প্রযুক্তি বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধের কারণে প্রযুক্তি খাতে বিভিন্ন পরিবর্তন হয়েছে। প্রাথমিক পর্যায়ে অ্যাপলের বিক্রি বেড়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে চীনের স্থানীয় কোম্পানিগুলো আবারো স্মার্টফোনের বাজারে প্রবেশ করেছে। স্থানীয় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার কারণে অ্যাপলের বিক্রিও কমেছে। এটি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করলেও আশাবাদী বিশ্লেষক ও গ্রাহক। খবর ইটি টেলিকম।

প্রযুক্তি তথা স্মার্টফোন খাতের তৃতীয় বৃহত্তম বাজারে মার্কিন এ কোম্পানি গত বছর চীনা কোম্পানিগুলোর সঙ্গে তুমুল প্রতিযোগিতার মধ্যে ছিল। বৈশ্বিক অর্থনীতিতে মন্দা ভাবসহ মূল্যস্ফীতির প্রভাবে ভোক্তা পর্যায়ে ব্যয়ও অনেক কমে এসেছিল। এছাড়া ডিভাইস পরিবর্তনে গ্রাহকদের আগ্রহ কমে যাওয়ায় চীনের বাজারে অ্যাপলের বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com