শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : পিটার হাস

সচিবালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে তার (পিটার হাস) সঙ্গে কোনো কথা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের আগ্রহের কথা জানিয়েছে।’

তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেন কি না— এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি। সো উই ক্যান এগ্রি টু ডিজ এগ্রি। সেটা অনেক সময় হতে পারে, অনেক বিষয়ে। তবে সেটা এমন কিছু না যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে।’

তিনি বলেন, ‘আমি যেটা বুঝেছি সেটা হলো তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে, এটাকে আরো কীভাবে ঘনিষ্ঠ করা যায়, আমরা এটাকে কীভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা মনে করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ— এ দুটো শুধু বাংলাদেশের ইস্যু নয় না, এটার গুরুত্ব সারা বিশ্বব্যাপী। সুতরাং তাদের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেখানে আমরা এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আরো কীভাবে গভীর করতে পারি, মূলত এটাই আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com