রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি : একসঙ্গে কাজ করার প্রত্যয়

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ‘দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই’ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লেখেন, ‘স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, এবং আরও অনেক ক্ষেত্রে  কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের  জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।’
রোববার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com