বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সীমান্তে মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা। তবে, তার নাম জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এসে পড়ে। এ সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com