শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ফেসবুকের ২০ বছর পূর্তি

২০ বছর পার করেছে বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুক। ডেটা সুরক্ষায় নানা সময় বিতর্ক সত্বেও যাত্রা অব্যাহত রেখেছে মেটা পরিচালিত এ প্রতিষ্ঠান। খবর আনাদোলু এজেন্সি।

মার্ক জাকারবার্গ এবং তার তিন বন্ধুর প্রচেষ্টায় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিশ্বব্যাপী জনপ্রয় এ প্রতিষ্ঠান। আনাদোলুর বিশ্লেষণে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মের শীর্ষে রয়েছে ফেসবুক। গত দুই দশকে বৈশ্বিক যোগাযোগে এ প্লাটফর্মের ভূমিকা অনন্য বলে মনে করেন বিশ্লেষকরা।

তথ্য সুরক্ষা ইস্যুতে বেশ বিতর্কের মুখে পড়লেও নিজেদের পথ চলা অব্যহত রেখেছে জাকারবার্গের এ প্রতিষ্ঠান। দৈনিক গড়ে ৩০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, গণযোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করলেও ব্যবহারকারীর মোবাইলে কাটানো সময়ের অর্ধেকরও বেশি খেয়ে নিচ্ছে এ সামাজিক যোগাযোগমাধ্যম। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে, মানুষের কর্মঘণ্টার প্রায় এক-চতুর্থাংশই ব্যয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফেসবুকসহ মেটার অন্যান্য পরিষেবাগুলোর মধ্যে রয়েছে হয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com