বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় শেষ একদিনে নিহত ১১৩, মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৭৮

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় তেল আবিবের হামলায় নিহত অন্তত ১১৩ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ২০৫ জন আহত ব্যাক্তি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে হামলার শিকার অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী আইডিএফের অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছাতে পারেননি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামালা শুরুর পর উপত্যকাটিতে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাতে গাজার ৮৫ শতাংশ বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ১৭ লাখ মানুষ।

অন্যদিকে ইসরায়েলের দাবি হামাসের হামলায় তাদের প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ জন। জিম্মি হয়েছেন ২৫০ জনের বেশি। যাদের বেশ কয়েকজনকে সাময়িক যুদ্ধবিরতির সময় মুক্তি দিয়েছে হামাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com