রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মোংলা বন্দর ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ পুনরায় চালু

মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ডেজিং প্রকল্পের কাজ বন্দরের বেসক্তিক এলাকার সেকশন ২ এবং সেকশন ৪ এ শুরু হয়েছে। প্রকল্পের কাজ ২০২১ সালে শুরু হয়ে প্রায় ৩৫ শতাংশ কাজ সমাপ্ত হওয়ার পর ২০২২ সালে ড্রেজিং মাটি ফেলার জমি সংকটের কারণে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উক্ত সময়ে সম্পন্নকৃত ড্রেজিং এর ফলে মোংলা বন্দরে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ আনা সম্ভব হয়। কিন্তু প্রায় এক বছর যাবৎ ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমার কারনে নিয়মিতভাবে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ এ কন্দরে আসতে পারছিল না। এখন ড্রেজিং মাটি ফেলার জমির ব্যবস্থা হওয়ায় পুরনায় ড্রেজিং কাজ শুরু হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “যে কোন উপায়ে মোংলা বন্দরকে সচল রাখতে হবে”। এর আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিমার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি সমাপ্ত হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে।

অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আগমনের ফলে মোংলা বন্দরের আয় বৃদ্ধির পাশিপাশি সরকারি রাজস্ব আমও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com