মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংরক্ষিত নারী আসনে অপুর মনোনয়নপত্র সংগ্রহ

(৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বগুড়া-৬-এর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন।

আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় অপু বিশ্বাস বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম বাকিটা উপরওয়ালার ইচ্ছা।’

তিনি আরও বলেন, ‘আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়। নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন।’

এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মাঠে সরব হয়েছেন অপু বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে। অপু বিশ্বাস অভিনীত ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’ সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com