বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভিনেতা আহমেদ রুবেলের গাজীপুরে দাফন সম্পন্ন

গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় জয়দেবপুর রাজবাড়ি মাঠে জানাজা শেষে গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশি ও ভক্তরা অংশগ্রহণ করেন। আহমেদ রুবেল ৩ মে ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অধ্যাপক আয়েশ উদ্দিন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

নাট্যকর্মী ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন বলেন, রুবেল আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুদের একজন। সব সময় তার মঙ্গল চাইতাম। গুণী মানুষ হিসেবে সফল হোক তাই চাইতাম। চাইতাম সে আরও ভালো ভালো কাজ উপহার দেবে। কিন্তু সেটা হলো না। একসঙ্গে থিয়েটার করেছি। সাংগঠনিক কার্যক্রম করেছি। বহু স্মৃতি তাকে নিয়ে।

বুধবার পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল ওই সিনেমায় অভিনয় করেছেন।

আহমেদ রুবেল গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাঁর বাবা শিক্ষাবিদ অধ্যাপক আয়েশ উদ্দিন গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবাও সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

প্রয়াত সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com