রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভালুকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টার বাড়ী মায়ের মসজিদ এলাকায় অবস্থিত রিদিশা স্পিনিং মিল গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখে, রিদিশা স্পিনিং ও রিদিশা ব্ল্যান্ডেড ইয়ার্ন লি. প্রায় দুই হাজার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

কারখানার ‘অটো-কোন’ সেকশনের শ্রমিক অজুফা বলেন, সরকার ঘোষিত বেতন বৃদ্ধি ও দুই বৎসরের বকেয়া ছুটির টাকা পাওনার দাবীতে সকাল ছয়টা থেকে এখানে অবস্থান করছে। দাবী মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বলে জানান । পরে পুলিশের ধাওয়া ও ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর লাঠি পিটায় ছত্রভঙ্গ হয়ে মিল গেইটে এসে অবস্থান করেন। পরে এক পর্যায়ে মির কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগ দেয়।

এই বিষয় মিল কর্তৃপক্ষ সাংবাদিকদের কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

শিল্প পুলিশ ময়মনসিংহ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সরকারের বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে। সরকারের ঘোষণার পরও বৃদ্ধি না করা না হলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবো বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com