মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার: ওবায়দুল কাদের

সকালে গণভবনের জাতীয় ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। বাংলাদেশে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর গত ৪৮ বছরে তার মত জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, হয়তো পাঁচ বছর পর নির্বাচন, তিনি হয়তো দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখনই হয়তো একটা দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত আসনে নির্বাচন হচ্ছে তখনই ওই ডায়রি থেকে নাম এনে প্রার্থিতা ঠিক করে নেন। এই হচ্ছেন শেখ হাসিনা।

তিনি বলেন, পনেরো বছরের আগের বাংলাদেশ ও পরের বদলের যাওয়া যে বাংলাদেশ, সে বদলে যাওয়া বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা। আমাদের এই জনপদের সৃষ্টি ক্ষেত্রে মহান দুজন মানুষ কাজ করেছেন। একজন (বঙ্গবন্ধু) আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং স্বাধীনতা দিয়ে তিনি যে ল্যাগেসি, যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি নেই কিন্তু সে সবসময়ের জন্য রয়ে গেছে। আরেকজন মুক্তির জন্য কাজ করছেন তিনি শেখ হাসিনা।

তিনি আরও বলেন, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com