রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আখেরি মোনাজাত আজ, তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দশটার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক সূত্র। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন।

কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন মাহফুজ খান। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেব। আল্লাহর কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপমুক্ত করতে পারেন।

জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় এসেছেন দিয়েছেন আলামিন। তিনি বলেন ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোরে এসে পৌঁছেছি।

গাজীপুরের শ্রীপুর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন সবুজ। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেব। আল্লাহ কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপ মুক্তি করতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com