শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথমবার ট্রিপল সেঞ্চুরি

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ট্রিপল সেঞ্চুরি করেছেন বিকেএসপি দলের রিফাত বেগ। প্রতিযোগিতার সেমি-ফাইনালে, রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ৬৫০ মিনিট ব্যাট করে ৪৮৩ বলে ২৯ চার ও ৪ ছয়ে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার। দেশের বয়সভিত্তিক ক্রিকেটে রিফাতই প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করলেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে ঢাকা মেট্রো সংগ্রহ করে ১৪৩ রান। বিকেএসপির অধিনায়ক তাফসির আরাফাত তাসিব শিকার করেন ৪ উইকেট। ফারহান শাহরিয়ার নেন ৩ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বিকেএসপি। রিফাতের ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৪৯ রানে গিয়ে থামে তাদের প্রথম ইনিংস। বয়সভিত্তিক ক্রিকেটে প্রথমবারের মতো এ কীর্তি গড়ার পাশাপাশি পুরো ইনিংস ক্যারি করেন রিফাত।

প্রথম দিনেই ফিফটি তুলে নেয়া রিফাত ডাবল সেঞ্চুরি ছোঁন দ্বিতীয় দিনে।। তৃতীয় দিন ২২১ রান নিয়ে খেলা শুরু করেন তিনি। বিকেএসপির সংগ্রহ ছিল তখন ৬ উইকেটে ৪০১ রান। সেখান থেকে নিজের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দলকে এনে দেন ৪০৬ রানের লিড।

আসরের অন্য সেমিফাইনালে বগুড়ায় লড়ছে সিলেট ও খুলনা বিভাগের অনূর্ধ্ব-১৮ দল দুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com