রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডিসেম্বর পর্যন্ত রাজস্ব এসেছে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ: অর্থমন্ত্রী

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক লিখিত প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৪৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) এক লাখ ৬৫ হাজার ৬২৯ দশমিক ৭৫ কোটি টাকা এবং স্ট্যাম্প ডিউটি খাতে এক হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে।

তিনি জানান, এ সময়ে (জুলাই-ডিসেম্বর) কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে। যার পরিমাণ ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা।

বর্তমানে দেশে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমাদানকারীর সংখ্যা ৩৬ লাখ ৬২ হাজার ৮১ জন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com