মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শ্রীলংকার বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজে নেই সাকিব

সোমবার তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। ওইদিন নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। একদিন পরই প্রথম দল ঘোষণা করল লিপুর নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল। শ্রীলংকার বিপক্ষে আগামী মাসে ঘরের মাঠে টি২০, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি২০ সিরিজ ও প্রথম দুই ওয়ানডের জন্য আজ মঙ্গলবার দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা। এর কোনোটিতেই নেই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

চোখের সমস্যায় ভোগা সাকিব নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এবার সীমিত ওভারের সিরিজেও তিনি বিশ্রাম নিলেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দলেও হয়তো তিনি থাকবেন না।

বাংলাদেশ দলে চমক হয়ে এসেছেন স্পিনার আলিস আল ইসলাম। ২৭ বছর বয়সী অফস্পিনার চলতি বিপিএলে কুমিল্লার হয়ে আলো ছড়িয়েছেন।

এছাড়া টি২০ দলে জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি আগামী টি২০ বিশ্বকাপেও নির্বাচকদের রাডারে রয়েছেন বলে জানা গেছে। টি২০ ও ওয়ানডে উভয় সিরিজেই আছেন তিনি। এছাড়া দুটি সিরিজে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

তিন সিরিজের সব ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে। ৪ থেকে ৯ মার্চ সিলেটে তিনটি টি২০ ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজ ও প্রথম টেস্ট হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টটি হবে সিলেটে।

টি২০ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মো. নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে স্কোয়াড (প্রথম দুই ম্যাচ): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com