শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেশে চালু হচ্ছে গাজরের কোল্ড স্টোরেজ

দেশে গাজরের কোল্ড স্টোরেজ চালু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কৃষি, রাসায়নিক ও সেবা খাতের সাথে প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি।

বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সময় এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট নীতির সদস্য, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবরা উপস্থিত ছিলেন।

ইশতিয়াক আহমেদ আরো বলেন, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় এ বছর থেকে আলুর পাশাপাশি গাজরের স্টোরেজের জন্য তিনটি নতুন চেম্বার দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে, যেটা শুধু গাজর সংরক্ষণ করবে। এই তিন স্টোরেজের মাধ্যমে ৩ হাজার মেট্রিক টন গাজর স্টোরেজ করা সম্ভব হবে। যারা ছয় থেকে আট মাস পর্যন্ত গাজর সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, দেশের কৃষকদের কাছ থেকে গাজর সংগ্রহ করে তা সংরক্ষণ করা হবে। গত বছর ৩০ জুনের রেকর্ড অনুযায়ী সাড়ে ১২ হাজার মেট্রিক টন পর্যন্ত গাজর আমদানি করা হয়েছে।  এটা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব। আর এই স্টোরেজের উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনবিআর সহায়তা চান তিনি। এ জন্য তিনি আমদানিকৃত গাজরের ওপর ডিউটি বাড়িয়ে এক সেক্টরকে সহায়তা দেওয়ার প্রস্তাব জানান তিনি। এই প্রকল্প সফল হলে আগামীতে গাজরের স্টোরেজের পরিমাণ আরো বাড়ানো হবেও বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান এই প্রস্তাবের বিষয়ে জানান, যেসব সবজি দেশে উৎপাদন হয় তা আমদানির ক্ষেত্রে আমরা শুল্ক হার বাড়িয়েছি। দরকার হলে গাজর আমদানিতে আমরা আরো শুল্ক বাড়াব। এনবিআর পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়ার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। এর মাধ্যমে গাজরের আমদানি যদি বন্ধ হয় এবং এর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এনবিআর সহায়তা দেবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com