মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
প্রতিষ্ঠার পর প্রথমবার বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দিনব্যাপী এ সর্বজনীন উৎসব পালিত হয়।
সকাল ৮টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯টায় বাণী অর্চনা, ১২টা ১৫ মিনিটে হোম এবং সাড়ে ১২টায় পুষ্পাঞ্জলি, ১২টা ৪০ মিনিটে হাতে খড়ি, ১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।