রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টেস্ট অভিষেকে ৪৮ বলে ফিফটি করলেন সরফরাজ খান

ইংলিশ স্পিনার টম হার্টলিকে ডাউন দ্য গ্রাউন্ড ছক্কা হাঁকিয়ে পৌঁছে যান ৪৯-এ। পরের বলে লেগে এক রান নিয়ে পূর্ণ করেন ফিফটি। অভিষেক টেস্টে ৪৮ বলে ফিফটি করলেন সরফরাজ খান!

ইংল্যান্ডের বিপক্ষে আজ রাজকোট টেস্টে ভারতের জার্সিতে অভিষেক ঘটে ২৬ বছর বয়সী সরফরাজের। দারুণ এক ফিফটিতে অভিষেক রাঙালেন এই ডানহাতি ব্যাটার।

শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও একটু পরই সাবলীল ব্যাটিং করতে থাকে গত দুই-তিন বছর ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা এই স্কোরার। আজ ৫০ রান পূর্ণ করেছেন ৭টি বাউন্ডারি ও এক ছক্কার সাহায্যে!

ভারতের হয়ে এটা টেস্ট অভিষেকে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। যুবরাজ সিং ৪২ বলে ও হার্দিক পান্ডিয়া ৪৮ বলে টেস্ট অভিষেকে ফিফটি করেছেন।

চতুর্থ ওভারে ২২ রানে যশস্বী জয়সাল আউট হওয়ার পর ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরে যান শুভমান গিল। দুজনই মার্ক উডের শিকার। রজত পতিদারও খুব বেশি সময় টিকলেন না আজ। তাকে সাজঘরের পথ দেখান হার্টলি। এরপর রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা ২০৪ রানের জুটিতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। রোহিত ১৯৬ বলে ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১৩১ রান করে মার্ক উডের শিকার হন।

এরপর সরফরাজকে নিয়ে আরেকটি দুর্দান্ত পার্টনারশিপে ভারতের সংগ্রহ তিনশ পার করান জাদেজা। যদিও এই জুটিতে তিনি ছিলেন কেবলই দর্শক! অভিষিক্ত সরফরাজের ব্যাটিং হয়তো দেখছিলেন মুগ্ধ হয়ে। দুজনের ৭৭ রানের জুটিতে সরফরাজের ৬২, আর জাদেজার রান ১৫।

এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ছিল ৮২ ওভারশেষে ৩১৫/৫। জাদেজা ১০০ ও কুলদীপ যাদব শূন্য ব্যাট করছিলেন। জাদেজার ব্যাটিংয়ে সময় রানআউট হয়ে যান সরফরাজ (৬২ রান)।

পাঁচ ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় রয়েছে। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড ও বিশাখাপত্নমে ভারত জিতেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com