শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড়পুকুরিয়া খনিতে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু

নিদ্ধারিত সময়ের ১৫ দিন পূর্বে শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার।

খনি সুত্রে জানাগেছে গত ২০২৩ সনের ২৯ ডিসেম্বর ১৪১২ নম্বর ফেইজের উত্তোলন যোগ্য কয়লা শেষ হওয়ায়, নতুন ১২০৯ নম্বর ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়, নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে, চলতি সনের মার্চ মাস থেকে কয়লা উত্তোলনের সময় নিদ্ধারন করা হয়। এর ১৫ দিন পূর্বেই নতুন ১২০৯ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু করে খনিটি। প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার টন কয়লা উত্তোলন হবে বলে জানান খনিকর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ মহা-ব্যবস্থাপক (মাইনিং অপারেশন) খান মোঃ জাফর সাদিক বলেন ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলনের লক্ষমাত্রা ছিল ২ লাখ ১০ হাজার টন, সেখানে কয়লা উত্তোলন হয়েছে ২লাখ ২০ হাজার টন। তিনি বলেন ১২০৯ নম্বর ফেইজ থেকে ৩লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন একটি ফেইজের কয়লা শেষ হলেন আর একটি নতুন ফেইজ তৈরী করেন কয়লা উত্তোলন করা হয়, এটি খনির একটি নিয়মিত কর্ম। তিনি বলেন একটি ফেইজ থেকে নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় লাগে এ কারনে ওই সময় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। তিনি বলেন নিদ্ধারিত সময়ের ১৫ দিন পুর্বে ১২০৯ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে, এ জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীগণকে অভিনন্দন জানিয়েছন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com