মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বুবলীর ভালোবাসা, শাকিবের উপহার

ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন উপলক্ষে ঢাকাই সিনেমার নায়িকা বুবলী তার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

ছেলে বীর ও মা জেসমিন আক্তারকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে ছবি তুলেছেন বুবলী। নিজের ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রীকে একটি নীল রঙের শাড়িতে ও ছেলে বীরকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গেছে।

পোস্টটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী। প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

উল্লেখ্য, বুবলী বর্তমানে কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’-এ অভিনয় করছেন। এই ছবিতে তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও বুবলী।

এদিকে ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনে নতুন সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক উপহার দিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টায় ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ্যে আসার পরই তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ফার্স্ট লুকে শাকিবের ক্ষিপ্র দৃষ্টি সবার নজর কেড়েছে। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে জ্বলছে আগ্নেয়গিরি। ভালোবাসার দিনেও ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে এটি। শাকিবিয়ানরাও লুফে নিয়েছে সেই ছবি। মন্তব্যের ঘরে লিখছেন নানা কথা। জানিয়েছেন, শুভকামনাও।

থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘দরদ’ হতে যাচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনার একটি ‘প্যান ইন্ডিয়ান সিনেমা’। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

তরুণ নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় গত বছর ভারতে শুরু হয় দরদ ছবির দৃশ্য ধারণের কাজ। শোনা যাচ্ছে ছবিটি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড়- ছয়টি ভাষায় মুক্তি পাবে। উল্লেখ্য, দরদ সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com