মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এক্সপ্রেসওয়ের ক্রেন রেললাইনে, এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন রেললাইনে পড়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে দেশের বেশিরভাগ অংশে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে কারওয়ান বাজার ও মগবাজারের মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ব্যবহৃত ক্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রেললাইনে পড়ে যায়। এতে ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্রেনটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল ফের শুরু হয় বলে জানান ফেরদৌস আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com