শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ডিবি পরিচয়ে ৭১ লাখ টাকা ডাকাতি করা পাঁচজন গ্রেপ্তার

ডিবি পরিচয়ে দিনদুপুরে গাড়িতে তুলে নিয়ে ৭১ লাখ টাকা ছিনিয়ে নেয়া ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগেও এই ডাকাতদলের সদস্যরা পুলিশের হাতে আটক হয়েছিলো। কিন্তু বারবার জামিনে মুক্তি পেয়ে আবারও ডাকাতি করতে নেমে পড়ে আটক হয় তারা।

ঈদ টার্গেট করে পুরো মাস জুড়ে তাদের ডাকাতির পরিকল্পনা ছিলো বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গত ৬ মার্চ সকাল ১০টার দিকে মতিঝিলের ফকিরাপুলের কাছে ডিবি পরিচয়ে কালো ব্যাগসহ এক ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নেয় এক দল ডাকাত। অফিসের টাকা তিনি ব্যাংকে জমা যাচ্ছিলেন তিনি।

ভুক্তভোগী জানান, তাকে গাড়িতে তুলেই চোখ বেঁধে সিটের নিচে ঢুকিয়ে দেয় ডাকাতদলের সদস্যরা। এরপর ডাকাতরা তার সাথে থাকা ৭১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে নির্যাতন করে নারায়ণগঞ্জে ফেলে দিয়ে যায়।

এই ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। উদ্ধার করা হয়েছে ১২ লাখ টাকা।

ঈদকে সামনে রেখে রাজধানীতে ডাকাতির জন্য মগবাজারে হোটেল থাকা শুরু করে বলে জানায় ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, কেউ ডিবির কথা বললেই যে তাদের সাথে গাড়িতে উঠে যেতে হবে, বিষয়টি এমন নয়। এমন হলে একটু যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন তিনি।

এই চক্র এর আগেও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার। তিনি বলেন, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত এ চক্রটি ডিবির হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তাদের গ্রেপ্তারের পর মামলা দায়ের করে চালান দেয়ার পর তারা জামিনে বেরিয়ে আবারও ডাকাতি শুরু করে।

এবারে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ডিবির জ্যাকেট, হাতকড়া, খেলনা পিস্তলসহ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত কমিশনার হারুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com