মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্ত অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তার মাঝে এই গুণটি ছিল। তিনি মানুষকে ভালোবেসে তাদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে এদেশ স্বাধীন করেছিলেন। এমনকি, নিজের জীবন দিয়ে তিনি এদেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে গেছেন।’

একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্তই হচ্ছে অসাম্প্রদায়ীক চেতনাকে জাগিয়ে তোলা। অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে গেলে রাষ্ট্রের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সকলের মধ্যে সহমর্মিতা। আর তার পূর্বশর্তই হচ্ছে অসাম্রদায়ীক চেতনায় একটি দেশকে গড়ে তোলা।’

জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তা, কর্মচারী ও তাদের শিশু সন্তানেরা উপস্থিত ছিলেন। এসময় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তার আঁকা বঙ্গবন্ধুর ছবি প্রধান বিচারপতিকে উপহার দেন। অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি শিশুদের হাতে চকলেট তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com