শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যেভাবে উদ্ধার হলো ১৭ নাবিকসহ জলদস্যু কর্তৃক ছিনতাইকৃত জাহাজ

প্রতিবেদনে বলা হয়, তিন মাস যাবৎ সোমালিয়ান জলদস্যুদের কাছে বন্দি থাকা রুয়েন জাহাজটিকে উদ্ধারের এই অভিযান পরিচালনার জন্য ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা দু’হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব যাত্রা করতে হয়েছে।

গত শুক্রবার একটি ভারতীয় বিমান ছিনতাইকৃত জাহাজের কাছে গেলে জলদস্যুরা তা লক্ষ্য করে গুলি ছোঁড়ে। নৌবাহিনী দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একজন জলদস্যু জাহাজের ডেকের উপর হাঁটছে এবং জাহাজের উপর ঘোরাফেরা করছে। উড়োজাহাজটি জাহাজের কাছাকাছি যেতেই এর দিকে তার বন্দুক তাক করে গুলি ছোঁড়তে থাকে।

শুক্রবারের ওই হামলার পর নৌবাহিনী আত্মরক্ষায় তার অবস্থান পরিবর্তন করে এবং জলদস্যুদের আত্মসমর্পণ ও জিম্মিদের মুক্তির দাবি জানায়। পরে শনিবার, নৌবাহিনী’র টহল জাহাজ আইএনএস সুভদ্রা, হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন এবং পিএইটআই সামুদ্রিক টহল বিমানের সহায়তায় সফলভাবে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

জলদস্যুদের আটক করতে এবং নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আট জন সামুদ্রিক কমান্ডো (মার্কস প্রহর) এর একটি স্কোয়াডকে একটি সি-১৭ বিমানের মাধ্যমে জাহাজে নামানো হয়েছিল।

অভিযানের সময় কোন আহত হয়নি, নৌবাহিনী বলেছে, জাহাজটিকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্যের জন্য পরীক্ষা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com