শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৭ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একাধিক আত্মঘাতী হামলায় অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। এর মাঝে দুজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। আফগানিস্তান সীমান্তের এক নিরাপত্তা চৌকিতে হামলা করে ছয়জন দুর্বৃত্ত। তাদের সবাই গোলাগুলিতে নিহত হয়েছে। খবর : এনডিটিভি

পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা চৌকিতে প্রথমে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই সন্ত্রাসীরা একটি গাড়ি নিয়ে সেখানে ঢুকে যায়। ওই গাড়িতে ছিল বিস্ফোরক। এরপর তারা আত্মঘাতী হামলা চালায়।

গত বছর থেকে পাকিস্তানে হামলার মাত্রা বেড়ে গেছে। ২০২৩ সালে সর্বমোট ৭৮৯টি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৫২৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com