বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় পৌঁছেছে ত্রাণবাহী প্রথম জাহাজ

সমুদ্রপথে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রথম ত্রাণবাহী জাহাজটি গাজার উপকূলে এসে পৌঁছেছে। শনিবার ওপেন আর্মস জাহাজটি গাজার উপকূলে এসে পৌঁছায়।

এক বিবৃতিতে ডব্লিউসিকে জানায়, ত্রাণগুলো জাহাজ থেকে নামিয়ে গাজায় বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। ক্ষুধার্ত গাজাবাসীদের হাতে ত্রাণ পৌঁছে দিতে রাতভর কাজ করেছে তাদের স্বেচ্ছাসেবী দল।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, ডব্লিউসিকে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা সেলিব্রেটি শেফ জোসে আন্দ্রেস এক্সে দেওয়া এক পোস্টে জানান, জাহাজ থেকে ১২টি লরিতে ত্রাণভর্তি বক্সগুলো উঠানো হয়েছে। প্রতিটি ত্রাণ বক্সে মটরশুঁটি, গাজর, টিনজাত শুকনো টুনা মাছ, ছোলা, শুকনো ভুট্টা, সিদ্ধ চাল, ময়দা, তেল, লবণ ও খেজুরের প্যাকেট রয়েছে। রোজায় এই খাবারগুলোই দরকার বলে জানিয়েছেন আন্দ্রেস।

তবে কিভাবে সেগুলো গাজাবাসীদের মধ্যে বণ্টন করা হবে, তা সম্পর্কে এখনও কিছু জানাননি আন্দ্রেস।

গাজায় কোন বন্দর নেই। তাই জাহাজ থেকে ত্রাণসামগ্রী নামাতে ডব্লিউসিকে’র দল এক অদ্ভুত ধরনের জেটি নির্মাণ করেছে। পরীক্ষামূলকভাবে জাহাজটি সাইপ্রাসের বন্দর থেকে সমুদ্রপথে পাঠানো হয়েছে।  ফলে ওই সমুদ্রপথ ব্যবহার করে অন্য জাহাজগুলোও গাজা উপকূলে আসতে পারবে। এর ফলে বিমান ও স্থলপথের চেয়ে দ্রুত গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হবে।

মার্কিন দাতব্য সংস্থাটিতে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। আর স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস জাহাজ দিয়ে সাহায্য করেছে। জাহাজটির নামও ওপেন আর্মস।

জাহাজটি গাজার উপকূলে প্রবেশের আগে ইসরাইলি সেনাবাহিনী সেটিতে তল্লাশি চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com