শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা, নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক ট্রাফিক বিভাগের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

হেলমান্দ প্রদেশের এক ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ বলেছেন, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে একটি মোটরবাইক একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়।

হেলমান্দের ট্রাফিক কর্মকর্তা কুদরতউল্লাহ বলেন, একটি মোটরসাইকেল এসে যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে আঘাত করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

হেলমান্দের পুলিশ প্রধানের মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ ব্যক্তির মধ্যে ১১ জন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সড়কের ভঙ্গুর অবস্থা ও চালকদের খামখেয়ালিপনার কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com