শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ওয়ানডে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ঘরের মাঠে আরও একটি ওয়ানডে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লংকানরা ঘুরে দাড়াঁলেও সিরিজ হাতছাড়া করতে নারাজ টাইগাররা। দলে আনা হয়েছে পরিবর্তনও। এদিকে, সিরিজ নিজেদের করে টাইগারদের মাটিতে আবারও ভিন্নধর্মী উদযাপনের পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। 

চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সোমবার সকাল ১০ টায়।

টি-টোয়েন্টি সিরিজ হারের বদলা নেয়ার মিশনে ওয়ানডেতে শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে আবারও খেই হারায় শান্তর দল। তিন ম্যাচ সিরিজের শেষটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

ঘরের মাঠে টানা দুটি সিরিজ কোনোভাবেই হাতছাড়া করতে চায়না বাংলাদেশ। তাই শেষ ম্যাচকে সামনে রেখে দলেও আনা হয়েছে পরিবর্তন। অফ ফর্মে থাকা লিটনের পরিবর্তে প্রথমবার ডাক পেয়েছেন হার্ড হিটার জাকের আলী।

স্পিন বিভাগেও থাকছে পরিবর্তন। তাইজুলের জায়গা দখলে নিতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী হতে পারেন তানজীদ তামিম অথবা এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর লঙ্কানদের টাইম আউট সেলিব্রেশনের বদলা নেয়া যদি হয় টাইগারদের মূলমন্ত্র, তাহলে জহুর আহম্মদের চৌধুরী স্টেডিয়াম হবে সেটার মহামঞ্চ।

এদিকে, কোনো ধরণের ছাড় দিতে নারাজ শ্রীলঙ্কাও। দ্বিতীয় ম্যাচ শেষে টাইগাররা বিশ্রামে কাটালেও কঠোর অনুশীলনে ঘাম ঝড়িয়েছে নিশাংকা-হাসারাঙ্গা বাহিনী। শেষ ম্যাচে জয় ছিনিয়ে আরও একটি সিরিজ নিজেদের করার পরিকল্পনায় সিলভারউডের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com