শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রেকর্ড গড়া ম্যানসিটির ‘বিশেষ কিছু’ আছে

এফএ কাপে কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে গত মৌসুমে ‘ট্রেবলজয়ী’ ম্যানচেস্টার সিটি। নতুন এক রেকর্ডও গড়েছে প্রিমিয়ার লিগের দলটি। এফএ কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ছয় আসরে সেমিতে উঠেছে। রেকর্ডময় ম্যাচ শেষে সিটিজেন কোচ পেপ গার্দিওলা বলেছেন, অবশ্যই এই ক্লাব এবং দলের মধ্যে বিশেষ কিছু রয়েছে।

ম্যাচ শেষে ৫৩ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘লোকেরা শুধু প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই ভাবে। কিন্তু দল যখন টানা চারটি কারাবাও কাপ ও পরপর ছয়টি এফএ কাপের সেমিফাইনালে উঠবে, তখন চিন্তা করতে বাধ্য হবেন এই দল ও ক্লাবের মধ্যে অবশ্যই বিশেষ কিছু আছে।’

ম্যাচের ফলাফল ও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জেরেমি ডোকু। ম্যাচ শেষে বেলজিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘দল ভালো খেলেছে। কোচ আমাদের কাছে যা চেয়েছে, তা পুরোপুরি করতে পেরেছে দল। কিছু ভালো গোল করেছি আমরা, গুরুত্বপূর্ণ গোল করেছি, রক্ষণে ভালো করেছি, আক্রমণ ভালোভাবে করেছি। আমরা খুব খুশি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com