শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দল ঘোষণা করল বাংলাদেশ

ঘোষিত নতুন এই দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা। জায়গা হয়নি অলরাউন্ডার লতা মন্ডল ও ব্যাটসম্যান শরীফা খাতুনেরও। তাদেরকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। নতুন ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে ফারজানা হক লিসার।
আগামীকাল রবিবার বাংলাদেশে আসার কথা অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার। এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার নারীরা। এর আগে সর্বশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এদেশে এসেছিল তারা।
এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। চলতি মাসের ২১, ২৪ ও ২৭ মার্চ হবে তিনটি ওয়ানডে। আর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল হবে তিনটি টি-টোয়েন্টি।
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কন্ডিশন সম্পর্কে ধারণা পরিষ্কার করতেই মূলত আসবে অজিরা। তাদের পর আসার কথা আছে ভারত দলেরও।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, রাবেয়া খান, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com