রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
খুব স্বাভাবিকভাবেই নতুন মৌসুমের চিন্তাভাবনা এখন থেকেই শুরু করেছে বার্সেলোনা। ইতোমধ্যে সরে দাঁড়ানোর অগ্রিম ঘোষণা দিয়েছেন প্রধান কোচ জাভি। তার শূণ্যস্থান পূরণের প্রক্রিয়া চলছে স্প্যানিশ ক্লাবটিতে। একই সঙ্গে নতুন কিছু ফুটবলারও দলে টানার চেষ্টা করছে তারা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভো ও ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জুলস কুন্ডে, রোনাল্ড আরাহো, আন্দ্রেস ক্রিশ্চেনসেন এবং রাফিনহাকে বিক্রি করে দিতে চায় বার্সা। তাতে নাকি আপত্তি নেই তাদের। এদের মধ্যে কুন্ডেকে চায় পিএসজি।
ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহার প্রতি আগ্রহ আছে সৌদি আরবের দুটি ক্লাবের। আরাহোকে নিতে চায় বায়ার্ন মিউনিখ। তাদেরকে বিক্রি করে লেনি ইয়োরোসহ কয়েকজন ফুটবলার উড়িয়ে আনার পরিকল্পনা বার্সার। তারা পরিকল্পনায় সফল হয় কিনা সেটিই দেখার অপেক্ষা।