মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ঘুরে ঘুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প দেখলেন সুইডিশ রাজকুমারী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। বুধবার দুপুরে ভাসানচর থেকে হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

এ সময় রাজকুমারীকে কক্সবাজারে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম। এরপর রাজকুমারী ভিক্টোরিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দাতাসংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ক্যাম্প চারে ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন তিনি।

দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রাজকুমারী ভিক্টোরিয়া যান জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত কক্সবাজারের খুরুশকূল আশ্রয়ণ প্রকল্পে। সেখানে বাংলাদেশ সরকারে জলবায়ু উদ্বুদ্ধতের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং আশ্রয় নেওয়া লোকজনের সাথে কথা বলেন।

২০২৩ সাল থেকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সুইডিশ এই রাজকুমারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com