মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাসপাতালে ভর্তি সব্যসাচি

হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। শোনা যাচ্ছে, অভিনেতার বুকে পেসমেকার বসানো হতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি গোপন রাখা হয়েছে।

সব্যসাচীর কী হয়েছে, এ বিষয়ে জানতে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তির সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে খুব বেশি কথা বলতে চাননি। ব্যস্ততার অযুহাত দিয়ে এড়িয়ে গেছেন। বলেছেন, পরিস্থিতি জেনে বুঝে বিস্তারিত জানাবেন।

গেল বছর বাংলাদেশে এসেছিলেন ফেলু দা খ্যাত সব্যসাচী চক্রবর্তী। সে সময় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আর অভিনয়ে দেখা যাবে না তাকে। তবে পরে কলকাতা ফিরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিনেতা। বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

সম্প্রতি জানা গেছে, তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন। তবে এই গুণি অভিনেতার অসুস্থতার খবর ছড়াতেই বেশ চিন্তিত হয়ে পড়েছেন ভক্তসহ টলিপাড়ার একাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com