মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

চলতি মাসের শুরুর দিকে নিজ বাড়ি থেকে ব্রিটিশ অভিনেত্রী ভিসেলা রিচার্ডসের বিধ্বস্ত মরদেহ উদ্ধারের পর বেশ রহস্যের শুরু হয়। ওই সময় তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। তবে পুলিশ মরদেহ ময়নাতদন্ত করে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই প্রতিবেদন।

সংবাদমাধ্যম দ্য মিররের খবর, ফেডারেশন পার্কে ফরেনসিক সায়েন্স সেন্টার ময়নাতদন্ত করেছে অভিনেত্রী ভিসেলার মরদেহ। প্রতিবেদনে মৃত্যুর কারণ খুবই ‘ভয়াবহ ও নৃশংস’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মাথায় ও মুখে ভোঁতা বল দিয়ে আঘাতের কারণে মারা গেছেন অভিনেত্রী ভিসেলা।

এদিকে অভিনেত্রীর পরিবার একটি বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করেছে। ভিসেলা ইংল্যান্ডের একজন সফল অভিনেত্রী ও ফ্যাশন মডেল হিসেবে জীবনে অনেক সফলতা পেয়েছে। তিনি ভেতরে এবং বাইরে একজন সুন্দর মানুষ ছিলেন।

বলা হয়েছে, অভিনেত্রী ভিসেলার মৃত্যু ঘিরে বিধ্বংসী পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত এবং আমরা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে আরও জানার জন্য অপেক্ষা করছি।

অভিনেত্রীর পরিবার থেকে আরও বলা হয়েছে, ভিসেলার মৃত্যুতে আমরা ন্যায়বিচার চেয়েছি। এ ব্যাপারে ক্যারিবিয়ানের ত্রিনিদাদ ও টোবাগো পুলিশ সার্ভিস (টিটিপিএস)-এর সঙ্গে আমাদের সহযোগিতা সম্পূর্ণ অব্যাহত থাকবে। আমরা অনুরোধ করছি, যারা ভিসেলার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন বা জানেন বা কিছু দেখেছেন, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ক্যারিবিয়ানের ত্রিনিদাদের উত্তর উপকূলে ভারসাইনে নিজ বাড়িতে হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় ভিসেলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com