বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বামী নিক ভারতে আসতেই মেয়ে মালতীকে নিয়ে কোন মন্দিরে ছুটলেন প্রিয়ঙ্কা?

গত সপ্তাহে ভারতে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বেশ লম্বা একটা সময় পর দেশে ফিরলেন অভিনেত্রী। মেয়ে মালতী মেরি চোপড়াকে নিয়ে প্রথমে একাই আসেন প্রিয়ঙ্কা। তার দিন দুয়েকের মাথায় আসেন স্বামী নিক জোনাস। তার পরই মা মধু চোপড়াকে নিয়ে তিন জনে মিলে গেলেন অযোধ্যা রামলালার মন্দিরে। পুজো দিলেন, দর্শন করলেন রামলালার।

প্রিয়ঙ্কার পরনে হলুদ শাড়ি, কোলে ছোট্ট মালতী। সে-ও পরেছে ফুলছাপ চুড়িদার, নিকের পরনে কুর্তা-পাজামা। অযোধ্যার মন্দির দর্শন করতে যান ‘দেশি গার্ল’। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবেও আমন্ত্রিত ছিলেন। কিন্তু সেই সময় দেশে থাকতে না পারায় সেই অনুষ্ঠানে দেখা যায়নি প্রিয়ঙ্কাকে। তবে দেশে ফেরার তিন দিনের মাথায় রামলালার আশীর্বাদ নিতে গেলেন প্রিয়ঙ্কা। হাতে ১০ দিনের সময় নিয়ে এসেছেন তিনি। হাতে বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ নিয়ে এসেছেন। তবে ছবির কাজ নয়, বরং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের কাজে এসেছেন। কিন্তু এর মাঝেই বলিপাড়ার পরিচালকদের বাড়িতে ঢুঁ দিতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ফারহান আখতারের বাড়িতে গিয়েছিলেন অভিনেত্রী। ফারহানের বাড়িতে তাঁকে দেখা মাত্র শুরু হয়েছে জল্পনা। নেটপাড়ার একাংশের সন্দেহ ‘জি লে জ়ারা’ ছবি নিয়ে কি তবে কথাবার্তা এগোলেন প্রিয়ঙ্কা, না কি নিছকই সৌজন্য সাক্ষাৎ?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com