বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে ইউনেস্কো

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের আগে ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্কো। স্বাধীনতা দিবসের মাত্র চার দিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা সংক্রান্ত বাংলাদেশের একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সংস্থাটির প্যারিস সদর দফতরে চলমান নির্বাহী পর্ষদের ২১৯তম সভায় সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। বাংলাদেশের উত্থাপিত এ প্রস্তাব ৬৩টি সদস্য রাষ্ট্র সমর্থন করে।

একই সিদ্ধান্ত প্রস্তাবে ভাষার সর্বজনীন ব্যবহার নিশ্চিতকরণ ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ইশারা ভাষাগুলোকে সব মাতৃভাষার মতো সমান গুরুত্ব ও সম্মানের সঙ্গে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধীদের সমঅধিকার রক্ষায় যে প্রতিশ্রুতি সেটি পালনে আবার সফল হলো বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com