শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের ডিন জিয়া রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান (৬০) মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) ভোরে চারটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন জিয়া রহমান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দশকের চাকরিজীবনে শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন জিয়া রহমান। আওয়ামীপন্থী শিক্ষক নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন তিনি।

জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মুনীর চৌধুরী ভবনে থাকতেন। রাতে অসুস্থ বোধ করলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফীকে ফোন করেন তিনি।

অধ্যাপক শাফী বলেন, জিয়া রহমান রাত সাড়ে তিনটায় আমাকে ফোন করে জানান, আমার খুব খারাপ লাগছে। তিনি আমাকে তাঁর বাসায় যেতে বলেন। আমি দ্রুত তাঁর বাসায় যাই। তিনি নিজেই লিফটে করে নিচে নামেন। লিফটের দরজা খোলার পর তিনি আমার গায়ের ওপর পড়ে যান। সেখানেই মেঝেতে শুইয়ে দিই তাঁকে। পরে দারোয়ানের সহায়তায় তাঁকে গাড়িতে তুলি। গাড়িতে থাকা অবস্থায় তাঁর শ্বাসপ্রশ্বাস ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com