মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেন বঙ্গবন্ধু

কলাভবনে ২ মার্চ বাংলাদেশের তখনকার পতাকা উত্তোলন করা হয়। যখন কোনো ভূখণ্ডে এ রকম ঘটে, তার অর্থ দাঁড়ায়– তারা আর পুরোনো পতাকার নিচে থাকতে আগ্রহী নয়। তারা বিদ্রোহী। ওই পতাকা ১৯৭২ সালের পূর্ব পর্যন্ত ছিল বাংলাদেশের পতাকা।

ছেলেবেলায় স্কুলে ‘পাকিস্তান দিবস’ পালিত হতো ভালোভাবেই। ১৯৪০ সালের ২৩ মার্চ বাংলার এ কে ফজলুল হক লাহোরে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে পালিত হতো ‘পাকিস্তান ডে’ বা ‘পাকিস্তান দিবস’।

১৯৭১ সালের ২৩ মার্চ সকালে রাস্তায় বেরিয়ে দেখি, প্রায় বাড়িতেই পাকিস্তানি পতাকার বদলে কালো পতাকা। পাকিস্তান দিবসে সরকারিভাবে তো বটেই বেসরকারি ভবন, বাড়িতে পতাকা উত্তোলিত হতো। ওই যে ২৩ তারিখে পাকিস্তানি পতাকার নির্বাসন ঘটল, তা আর ফিরে আসেনি বাংলাদেশে।

২৩ মার্চ ছিল পাকিস্তান দিবস। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে বাংলার এ কে ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তাঁর ৩১ বছর পর আরেক বাঙালি শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ ঘোষণা করলেন প্রতিরোধ দিবস। বঙ্গবন্ধু এই দিনটিকে ছুটি ঘোষণা করেছিলেন এবং প্রতিরোধ দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছিলেন। সবার বাসায় এর আগে উঠানো হয়েছিল কালো পতাকা, এখন তার পাশে উঠল বাংলাদেশের পতাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com