বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০: এফএসবি

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। শুক্রবার (২২ মার্চ) রাতের এই হামলার হতাহতের সংখ্যা জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এফএসবি এক বিবৃতিতে বলেছে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সহযোগিতা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রোকাস কমপ্লেক্সে জরুরি পরিস্থিতির পর স্পেশাল সার্ভিস সক্রিয় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে, নিহত  ৪০ ও আহত শতাধিক।

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট হলে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা  হামলা চালায়। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। এর ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com