বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইউক্রেনের শীঘ্রই ‘পতন’ হতে পারে: ম্যাক্রোঁ

French President Emmanuel Macron speaks during a news briefing following talks with Ukrainian President Volodymyr Zelenskiy in Kyiv, Ukraine February 8, 2022. REUTERS/Gleb Garanich

ইউক্রেনের শীঘ্রই ‘পতন’ হতে পারে: ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বাস করেন, ইউক্রেনের পতন আসন্ন। পলিটিকোর ইউরোপীয় সংস্করণ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছে। পলিটিকোর অনুসারে, বুধবার ম্যাক্রোঁ এলিসি প্রাসাদে একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে অন্যান্য বিষয়গুলোর মধ্যে ইউরোপীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল।

ম্যাক্রোঁ এই অনুষ্ঠানে বলেন, ‘ইউক্রেনের খুব দ্রুত পতন হতে পারে।’ এই সময় সেখানে অনুষ্ঠানে অংশগ্রহনকারী একজন এই বক্তব্য সংবাদপত্রে পাঠিয়ে দেন।এরআগে, চেক প্রেসিডেন্ট পেত্র পাভেলের সাথে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছিলেন, পরাজয়বাদী মনোভাবের বিস্তার রোধে ইউক্রেনকে সাহায্য করার কথা বলার সময় ইউরোপীয় দেশগুলোর নিজেদের ওপর সীমাবদ্ধতা রাখা উচিত নয়। এই পটভূমিতে ম্যাক্রোঁ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার গুরুত্বের উপর জোর দেন এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের তৃতীয় দেশগুলো থেকে আর্টিলারি শেল কেনার চেক উদ্যোগের প্রতি সমর্থন জানান।
২৬ ফেব্রুয়ারি প্যারিসে ইউক্রেনের ওপর একটি সম্মেলনের পরে কথা বলার সময় ম্যাক্রোঁ দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে পশ্চিমা স্থল সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পশ্চিমা রাষ্ট্রগুলো এই সংঘাতে রাশিয়ার বিজয় ঠেকাতে ‘যা প্রয়োজন তাই করবে’।
‘লে প্যারিসিয়েন’ সংবাদপত্রের সাথে ১৭ মার্চের একটি সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে ‘রুশ বাহিনীর মোকাবেলা করার জন্য’ একটি নির্দিষ্ট সময়ে স্থল অভিযানের প্রয়োজন হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com