বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিন্সেস অব ওয়েলস জানিয়েছেন, ক্যানসার শনাক্তের পর তার প্রাথমিক পর্যায়ের চিকিৎসা চলছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তিনি ওই ভিডিওতে বেশ ইতিবাচক বার্তাই দিয়েছেন। তিনি বলেছেন, আমি বেশ ভালো আছি এবং প্রতিটা দিন আমি একটু একটু করে আরও দৃঢ় হচ্ছি।

তার ক্যানসারে আক্রান্তের বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও কেনসিংটন প্যালেস বলছে, তারা এ বিষয়ে আত্মবিশ্বাসী যে, প্রিন্সেস অব ওয়েলস পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

ভিডিও বার্তায় কেট মিডলটন ব্যাখ্যা করেছেন যে, গত জানুয়ারিতে তার পেটে একটি অস্ত্রোপচার করা হয়। সে সময়ও তারা জানতে পারেননি যে সেখানে ক্যানসারের উপস্থিতি রয়েছে।

তবে ওই অস্ত্রোপচারের পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ক্যানসারের উপস্থিতি শনাক্ত হয়। তিনি বলেন, ক্যানসার শনাক্তের পরেই আমার মেডিক্যাল টিম আমাকে পরামর্শ দিয়েছিল যে, প্রতিরোধমূলক কেমোথেরাপি শুরু করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।

ফেব্রুয়ারির শেষের দিকে তার কেমোথেরাপি শুরু হয়। কেনসিংটন প্যালেস জানিয়েছে, প্রিন্সেস অব ওয়েলসের চিকিৎসা বিষয়ক কোনো ব্যক্তিগত তথ্য প্রচার করা হবে না। এমনকি তিনি কি ধরনের ক্যানসারে আক্রান্ত সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

৪২ বছর বয়সী কেট মিডলটন বলেন, তিনি ক্যানসারে আক্রান্ত লোকজনের কথা ভাবছেন। তিনি বলেন, এই রোগে আক্রান্ত প্রত্যেকের জন্য সেটা যে ধরনেরই হোক না কেন, আপনাদের জন্য আমার বার্তা, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com