রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৯ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে রবিনহো

যৌন হয়রানির অপরাধে ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহোকে ৯ বছরের কারাদন্ড দিয়েছিল ইতালির একটিরুএকই শাস্তির রায় প্রদান করা হয়। এবার সাজা ভোগ করতে রবিনহোকে আটক করেছে পুলিশ। এতদিন ব্রাজিলে মুক্তভাবে চলাফেরা করতেন রবিনহো। রায় প্রদানের পর তাকে সান্তোসের নিজের বাড়ি থেকে কালো গাড়িতে করে গ্রেফতার করে ব্রাজিল পুলিশ। রবিনহোকে শাস্তি দেওয়া হবে কিনা, সে বিষয়ে ব্রাজিলের আদালতে ভোটাভুটি হয়েছিল। সেখানে শাস্তি দেওয়ার পক্ষে থাকা বিচারকরা ৯–২ ব্যবধানে জিতেছে। ভোটের পর ব্রাসিলিয়ায় সুপিরিয়র কোর্টের বিচারক ম্যুরো ক্যাম্পেল বলেন, ব্রজিল কোনো অপরাধীর আশ্রয়স্থল হতে পারে না। ৪০ বছর বয়সী রবিনহোকে ধর্ষণের দায়ে ইতালিতে ৯ বছরের কারাদন্ড দেওয়া হয়। ২০১৩ সালে এসি মিলানে খেলার সময় দলবদ্ধ হয়ে ধর্ষণে অংশ নেওয়ার অপরাধে শাস্তি দেন ইতালির আদালত। ইতালি তাদের দেশেই রবিনহোকে কারাদন্ডের শাস্তি কার্যকরের চেষ্টা করেছিল। যদিও ব্রাজিল নিজ দেশের নাগরিকদের অন্য দেশে প্রত্যার্পণ করে না।

কিন্তু তাতেও রবিনহোর মুক্তি মিলছে না। তাকে শাস্তি ভোগ করতে হবে নিজ দেশেই। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সুপিরিয়র কোর্টের ১৫ বিচারকের প্যানেলে একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল যে, ২০১৭ সালে প্রণীত লাতিন আমেরিকান ইমিগ্রেশন আইনে রবিনহোর বিচার করা যাবে কি না। রবিনহোর আইনজীবী হোসে এদুয়ার্দো রাঙ্গেল ডি অ্যালকিম জানান, তিনি রবিনহোর প্রতি ব্রাজিল সুপ্রিম কোর্টের দেওয়া এই আদেশের বিষয়ে আপিল করবেন।

একই সঙ্গে তিনি কোর্টের কাছে আবেদন করবেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্তযেন সাবেক এই খেলোয়াড়কে গ্রেফতার করা না হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com