শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশ দলের ভরাডুবিতে কোচকে দুষছেন সাবেকরা

ফিলিস্তিনের বিপক্ষে এর আগে এত বড় ব্যবধানে কখনো হারেনি বাংলাদেশ। তাই হয়তো এই ম্যাচ ঘিরে অনেক প্রত্যাশা ছিল দেশের ফুটবল সমর্থকদের। আর মধ্যপ্রাচ্যের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জামাল ভূঁইয়ার দল। তবে সব পরিকল্পনাই ভেস্তে যায় ম্যাচে। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে পাত্তাই পায়নি জামাল-তপুরা।

তবে ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। প্রথম ৪২ মিনিট কোনো গোল হজম করেনি, ছন্দপতন হয় তারপরই। ফিলিস্তিনের হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে নিজেদের ডিফেন্স ঠিক না রেখে উলটো প্রেসিং ফুটবল খেলায় দলের এমন ভরাডুবি হয়েছে বলে মনে করেন সাবেক ফুটবলাররা। এমন বড় ম্যাচে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
 
সাবেক ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটা আসলে কোচের জানা নেই। কোচ তাদের সঙ্গে একতালে খেলতে চেয়েছে। প্রথম হাফ ভালো খেলেছে, তবে ৯০ মিনিটের খেলা, পুরোটা সময় খেলার সক্ষমতা আছে কিনা সেটা বোঝা উচিত ছিল।’
 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com