শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

লিটনকে হারিয়ে লাঞ্চে গেলো বাংলাদেশ

টপ অর্ডারের সবাই যখন একে একে সাজঘরে তখন শেষ ভরসা ছিলেন লিটন কুমার দাস। শেষমেষ তাকেও হারালো বাংলাদেশ। এদিকে ত্রাতার ভূমিকায় এখনও মাটি কামড়ে আছেন তাইজুল ইসলাম। স্কোর বোর্ডের যে অবস্থা তাতে ধরনা করা হচ্ছে, বাংলাদেশের লিড পাওয়া বেশ মুশকিল।

দ্বিতীয় দিনে নিয়মিত উইকেট খোয়ানোর পর ব্যাট করতে আসেন লিটন। ছিলেন ছন্দেও। কিন্তু লাহিরুরর অফ স্ট্যাম্পের বাইরে পড়া একটি বল ইনসুইং করে ভেতরে ঢোকার সময় তা রিড করতে ভুল করেন লিটন। বল সোজা গিয়ে উপড়ে দেয় লিটনের স্ট্যাম্প। ৪৩ বলে চারটি বাউন্ডারিতে তিনি করেন ২৫ রান।

এদিকে বাংলাদেশের ইনিংসের ধ্বংসস্তূপের মধ্যে এখনও শক্ত হাতে দাঁড়িয়ে আছেন গতকালের নাইটওয়াচ ম্যান তাইজুল ইসলাম। এরই মধ্যে ৭১ বল মোকাবেলায় তিনি অপরাজিত আছেন ৪১ রানে, যা এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ।

লিটনের পর ব্যাট করতে এসেছে মেহেদী মিরাজ। তারপর স্বীকৃত ব্যাটার হিসেবে বাংলাদেশের ঝুলিতে আর কোনো ব্যাটার নেই।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৩২ রান। শান্তরা এখনও পিছিয়ে আছে ১৪৮ রানে।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা, বিশ্ব ফারনেনডো দুটি এবং কুশন রাজিথা নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com