শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চাপে বাংলাদেশ

 সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশন ছিল বাংলাদেশের। দ্বিতীয় সেশনে কর্তৃত্ব করে শ্রীলঙ্কা। শেষ সেশনে বাংলাদেশ কামব্যাক করলেও স্বস্তি নিয়ে দিন পার করে লঙ্কানরা। ৩২ রানে তুলে নেয় বাংলাদেশের ৩ উইকেট। দ্বিতীয় দিন সকালে ওপেনার মাহমুদুল জয় ও মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন ফিরলে ৮৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাইটওয়াচম্যান তাইজুল ২৩ রানে খেলছেন। তার সঙ্গী লিটন দাসের সংগ্রহ ১০। এর আগে ওপেনার জয় ১২ রান করে আউট হয়েছেন। গতকাল ৯ রানে ওপেনার জাকির হাসান, ৫ রান করে অধিনায়ক শান্ত এবং ৫ রান করে মুমিনুল হক আউট হন।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়। ৭৮ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দু’জনই ওয়ানডে গতিতে ১০২ করে রান যোগ করে আউট হন। এর মধ্যে কামিন্দু শূন্য রানে জীবন পেয়েছিলেন। বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে অভিষিক্ত পেসার নাহিদ রানা ৩ উইকেট নেন। লঙ্কানদের প্রথম ৩ উইকেট নেন খালেদ আহমেদ। শরিফুল ও তাইজুল নেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com