শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ব্রাজিলের বিপক্ষে কেইনকে পাচ্ছে না ইংল্যান্ড

ইউরোর প্রস্তুতি হিসেবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় ইংলিশরা। তবে সেলেসাওদের বিপক্ষে পূর্ণশক্তির দল পাচ্ছে না থ্রি লায়নরা।
 
ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকা। এবার ইংলিশরা পাচ্ছে না সেরা স্ট্রাইকার হ্যারি কেইনকেও। কোল পালমার আর জর্ডান হ্যান্ডারসনরাও ভুগছেন চোটে। তবে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে এ দুজনের ফেরার সম্ভাবনা থাকলেও অনিশ্চিত কেইন। বুন্দেসলিগায় ডামস্টাটের বিপক্ষে ৫-২ গোলের জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের এ স্ট্রাইকার।
 
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘হ্যারির চেয়ে কোল ও হেন্ডোর (হেন্ডারসন) বেলজিয়ামের বিপক্ষে ফেরার সম্ভাবনা বেশি।’
 
 
দলের তারকাদের হারালেও এর ভালো দিকটাও দেখছেন ইংলিশ কোচ। তার মতে, ইউরোর আগে এটা অন্য খেলোয়াড়দের জন্য সুবর্ণ সুযোগ। ইংল্যান্ডের সর্বকালের সেরা স্কোরার কেইনের ইনজুরিতে ‍সুযোগটা মিলতে পারে অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্স অথবা ব্রেন্টফোর্ডের ইভান টনির। জুনের ইউরো চ্যাম্পিয়নশিপের আগে এমন সুযোগ কাজে লাগিয়ে তারাও চাইবেন কোচের দৃষ্টি কাড়তে।
 
দারুণ ছন্দে আছেন ওয়াটকিন্স। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১৬ গোলের পাশাপাশি ১০ অ্যাসিস্ট করেছেন তিনি। অন্যদিকে ৮ মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর দলে ফিরে ৪ গোল করেছেন টনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com