শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টি-টোয়েন্টির ১২ হাজারের ক্লাবে কোহলি

কোথায় গিয়ে থামবেন টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটার বিরাট কোহলি, এমন প্রশ্নের উত্তর দেয়া বেশ কঠিন। কারণ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারতের এই সাবেক ক্যাপ্টেন। শুক্রবার ভারতের জমকালো টি-টোয়েন্টির আসর আইপিএল-এর উদ্বোধনী ম্যাচেই অনন্য রেকর্ড গড়েছেন কোহলি।

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১‌২ হাজার রান করে এই রেকর্ড গড়েন বিরাট কোহলি। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সময় কোহলি এই মাইলফলকে পৌঁছেছেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,৫৬২ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল। পাকিস্তানের শোয়েব মালিক ১৩,৩৬০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কেইরেন পোলার্ড ১২,৯০০ নিয়ে তৃতীয় এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ১২,৩১৯ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

এরপরেই আছেন ডেভিড ওয়ার্নার (১২,০৬৫ রান), যার পরে রয়েছেন কোহলি। ভারতীয় স্টার কোহলি তার ৩৭৭তম টি-টোয়েন্টি ম্যাচে ৩৬০তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শুক্রবারের ম্যাচে কোহলি দুর্দান্ত টাচে ছিলেন। খেলেছেন বেশ কিছু দর্শনীয় শট। ছিলো বাউন্ডারি ও ছক্কার মারও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com