মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি আপতত সই হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

আপতত ভুটান থেকে জলবিদ্যুৎ প্রকল্প আমদানি চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
ভুটানের ট্রাভেল ট্যাক্স বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি স্পেসিফিকভাবে আলোচনা করিনি। এগুলো হচ্ছে ওয়ার্কিং লেভেলের আলোচনা। মূলত বিবিআইএন-এ জয়েন করার বিষয়গুলো আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভুটান থেকে জলবিদ্যুৎ আমাদানি চুক্তি সই হবে কি না জানতে চাইলে তিনি বলেন, জলবিদ্যুৎ চুক্তি এই যাত্রায় সই হবে না। কারণ আমাদের আরেকটু কাজ করতে হবে। তবে আমরা আশা করছি খুব সহসাই সেটি সই করতে পারবো।
জলবিদ্যুতের মাঝখানে কী আছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের ওপর দিয়েই তো লাইন আসতে হবে। ভারত কিন্তু নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ফ্যাসিলিটেড করেছে, সুতরাং ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও সহায়তা করবে এটাই স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com