বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গাজার মুসলিমদের আর কতভাবে নির্যাতন করলে বিশ্ববিবেক জাগ্রত হবে!

গাজার মুসলিমদের আর কতভাবে, যেভাবে খুশি সেভাবে হত্যা করলে, লাশের ওপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিলে বিশ্ববিবেক জাগ্রত হবে! আর কত মুসলিমের রক্তে লেখা হবে গাজার ইতিহাস! ৭ই অক্টোবরে হামাসের রকেট হামলার পর এতদিন ইসরাইলি নৃশংসতা ছিল জীবিত গাজাবাসীর ওপর। এবার তা অতিক্রম করেছে। তারা কমপক্ষে চারটি মৃতদেহ ও অ্যাম্বুলেন্সের ওপর দিয়ে বুলডোজার উঠিয়ে দিয়ে তা থেঁতলে দিয়েছে। বীভৎস, ন্যক্কারজনক এই ঘটনা ঘটছে মুসলিমদের ঘরের ভিতরে, চোখের সামনে। চারপাশে মুসলিম দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইরান, ইরাক, কাতার, তুরস্ক সহ আরও কত্ত দেশ। তারা কিভাবে এই নৃশংসতাকে সহ্য করছে- তা নিয়ে প্রশ্ন জেগেছে বিশ্লেষকদের মধ্যে। পবিত্র রমজান চলছে। এ সময়টা মুসলিমদের কাছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এ সময় তারা ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন। কিন্তু এ সময়টাতেও রক্ষা নেই গাজাবাসীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com