বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে চলেছেন সাইমন হ্যারিস

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে গত বুধবার পদত্যাগের ঘোষণার পরই সাইমন ওই পদের একমাত্র দাবিদার। বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একই সাথে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব।’ সাইমন হ্যারিস এর আগে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন লিও ভারাদকার। তিনি ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসেন।

রবিবার (২৪ মার্চ) ফাইন গেইল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, ‘এটি ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়।’ আগামী মাসের ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। এতে জয় লাভ করলেই ক্ষমতাসীন ফাইন গেইলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে সাইমন হ্যারিস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com